1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার গ্রেফতার

গঙ্গাচড়া ( রংপুর)  প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩৯ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা (৫৬)–কে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে ৩০ দিনের আটকাদেশে গ্রেফতার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানা সূত্রে জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেট রংপুর-এর জারিকৃত একটি আদেশ অনুযায়ী বুধবার রাত ৮টা ৩০ মিনিটে গঙ্গাচড়া দোলাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান গঙ্গাচড়া উপজেলার মৃত ইয়াছিন আলী ও মৃত আলেফজান নেছার পুত্র।
‌পুলিশ জানায়, সরকারি আদেশ মোতাবেক ৩০ দিনের আটকাদেশ কার্যকর করার লক্ষ্যে মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। আটকাদেশের কারণ বা বিস্তারিত প্রশাসনিক বিবরণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করেছি। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )