1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে রোপন করা হচ্ছে ৬৩ হাজার চারাগাছ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নবাবগঞ্জে রোপন করা হচ্ছে ৬৩ হাজার চারাগাছ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিটি ইউনিয়নে ৭ হাজার করে মোট ৬৩ হাজার ফলজ, বনজ ও ঔষুধী চারা গাছ রোপন করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ চারাগাছ রোপন করা হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট আশ্রয়ন কেন্দ্রের মাঠে ও গীর্জার চত্বরে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী চারাগাছ রোপনের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাাহী অফিসার আশরাফুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ সহ গাছের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। একই সময়ে প্রতিটি ইউনিয়নে এ চারাগাছ রোপনের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )