1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘বজরঙ্গী ভাইজান’ শুধু সালমান খানকেই মানায় | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

‘বজরঙ্গী ভাইজান’ শুধু সালমান খানকেই মানায়

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘বজরঙ্গী ভাইজান’ মুক্তির দশ বছর পূর্ণ হল। এই উপলক্ষে ছবির পরিচালক কবির খান একটি সাক্ষাৎকারে জানালেন সিনেমা নির্মাণ পর্বের অন্তরালের নানা কথা। একইসঙ্গে জানালেন তার পরবর্তী কাজের পরিকল্পনাও।

‘এক থা টাইগার’-এর মতো অ্যাকশন হিটের পর কবির খান যখন ‘বজরঙ্গী ভাইজান’ নির্মাণের সিদ্ধান্ত নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। কবির বলেন, “আমার অনেক সহকর্মীই বলেছিলেন, ‘যে জিনিস এত ভালো কাজ করেছে, তুমি সেটা ছেড়ে নতুন কিছু করছ কেন?’ কিন্তু আমি বরাবরই ভিন্ন গল্প বলায় বিশ্বাস করি।”

তার মতে, সালমানের ক্যারিয়ারে ‘বজরঙ্গী ভাইজান’ এক ব্যতিক্রম— যেখানে অ্যাকশন, স্টাইল বা কটাক্ষ নয়, বরং এক সাধারণ মানুষের নিষ্পাপ মন ও মানবিকতার গল্প উঠে এসেছে।চিত্রনাট্য তৈরির সময় কবির খান অত্যন্ত কঠোর শৃঙ্খলা মেনে চলেন। তার মতে, “প্রত্যেকটা দৃশ্যের একটা যুক্তি থাকা উচিত। যদি কোনও দৃশ্য বাদ দিলে গল্পে টান না পড়ে, তাহলে সেটা রাখারই প্রয়োজন নেই।”
এই অভ্যাস তিনি রপ্ত করেছিলেন তার শুরুর দিকে ছবি ‘নিউ ইয়র্ক’-এর সময়। যশ চোপড়ার একটি উপদেশও তাকে এই নীতি গঠনে সাহায্য করেছিল। কবির স্মরণ করেন, “যশ জি বলেছিলেন, ‘যেটা ছবিতে রাখার পরিকল্পনা নেই, সেটা কখনওই শুট করা উচিত নয়।’”

এই কারণেই ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে প্রায় কোনও ডিলিটেড সিন নেই। কবির জানান, “এই ছবিতে শুধু সালমান ও শরদ সাক্সেনার একটি ছোট্ট মুহূর্ত বাদ গিয়েছিল, যেটা পুরো দৃশ্য বলাও যায় না।” সিনেমার ১০  বছর উপলক্ষে প্রশ্ন উঠছে— কবে আসবে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল? কবির খান জানালেন, সালমান খানের সঙ্গে নিয়মিত এই নিয়ে কথা হয় তার। তবে দু’জনেই তাড়াহুড়া করতে চান না।

কবির বলেন, “শুধুমাত্র আরও একটি হিট ছবির সংখ্যা বাড়ানোর জন্য আমরা সিক্যুয়েল বানাতে চাই না।”

এই মুহূর্তে তিনি তিনটি নতুন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, যার মধ্যে একটি ছবি শিগগিরই ঘোষণা করবেন। পাশাপাশি জানালেন, ‘ফ্যান্টম’-এর পর ফের অ্যাকশন ঘরানায় ফিরতেও প্রস্তুত তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )