1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে, এই ঘটনায় আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )