


রংপুরে ৫০ জন কৃষকের মাঝে ২ টি করে ফলজ ও ১ টি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রংপুর সদর উপজেলার পানবাজার ইউনিয়নের কামারপাড়া এলাকায় আয়োজিত চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রশিদা ইয়াসমীন, অতিরিক্ত কৃষি অফিসার।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সুমাইয়া বিনতে আব্দুল ওয়াদুদ, মো: সারওয়ার হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নাজমুল হক, মোঃ ইমরান হোসেন, উপ সহকারী কৃষি অফিসার, ইনতেফা কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ মোমিনুর ইসলাম সহ অফিসার বৃন্দ।