1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গংগাচড়ায় কিন্ডারগার্টেন সোসাইটি শিক্ষকদের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

গংগাচড়ায় কিন্ডারগার্টেন সোসাইটি শিক্ষকদের মানববন্ধন

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি গংগাচড়া উপজেলা শাখা, কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কো – অপারেটিভ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ। এতে গংগাচড়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মো. ফারুক হাসান, পল্লী স্মৃতি আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মো. শহীদুজ্জামান মুন, ক্রিয়েটিভ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের মো. মোতালেব হোসেন মিঠু, পীরেরহাট পাইলট কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল সুদীপ চন্দ্র রায় এবং জ্ঞান গৃহ আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো. মোজায়ের হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা খাতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনবদ্য ভূমিকা রেখে আসছে কিন্তু শিক্ষা অধিদপ্তরের বৈষম্যমূলক সিদ্ধান্ত শিক্ষার্থীদের মৌলিক অধিকারের পরিপন্থি। এটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ। তারা আরও বলেন, গত ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে অবহিতকরণ পত্র জারি করেছে, তা বাতিল করতে হবে।

 

দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে দায়িত্বশীলরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাহমুদ হাসান মৃধার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )