1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা আটক ও বহিষ্কার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা আটক ও বহিষ্কার

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইজন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এই পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের থানায় নেওয়া হয়েছে।

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মি. রহমান বলেন, “ জিজ্ঞাসাবাদে তারা চাঁদা দাবির কথা স্বীকার করেছে। এ সংক্রান্ত ভিডিও আছে। এটা ১৭ তারিখের।”

রোববার দুপুরেই তাদের আদালতে হাজির করা হবে। একইসাথে তাদের ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

যার কাছে চাঁদা দাবি করা হয়েছিল, সেই মিজ আহমেদ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

চাঁদা দাবির অভিযোগে আটককৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদাব, আমিনুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক রিয়াদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোন রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বাগছাস জানিয়েছে, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ই জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছেন দুই যুবক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )