1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১০ই অগাস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই বাছাই শেষে ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ২১শে জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন।

এছাড়া ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )