1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরসহ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

রংপুরসহ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

রংপুরসহ দেশের তিনটি বিভাগে আজ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। সতর্কবার্তায় তিনি জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ২ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )