1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আমাদের ভালোবাসা বাকি আছে | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আমাদের ভালোবাসা বাকি আছে

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে বলিউডের ‘পাওয়ার কাপল’ বললে খুব একটা ভুল হবে না। প্রায়শই তাদের বয়সের ব্যবধান নিয়ে আলোচনা ও বিতর্ক হয়। তবে এসব আলোচনাকে উপেক্ষা করে এই জুটি একে অপরের প্রতি তাদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। নিক জোনাস জানান, তিনি প্রতিটি জন্মে প্রিয়াঙ্কাকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চান।তার কথায়, ‘আমি গত জন্মে বিশ্বাস করি, অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও আমার স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এই চিন্তাটা আমাকে খুব শান্তি দেয়।’

‘এই জীবনে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুবই ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আমাদের ভালোবাসা বাকি আছে, এটা ভেবে খুব ভালো লাগে।’ নিকের এমন মন্তব্য শুনে তাদের ভক্তরা মুগ্ধ হয়েছেন। অনেকেই নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘প্রিয়াঙ্কার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথা বলুক।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পরজন্মে প্রিয়াঙ্কাকেই সঙ্গী হিসেবে পেতে চান নিক, এর চেয়ে গভীর ভালোবাসা আর কী হতে পারে।’

 

এর আগেও এক সাক্ষাৎকারে নিক জোনাস প্রিয়াঙ্কাকে একজন ‘সন্ন্যাসিনী’ হিসেবে বর্ণনা করেছিলেন। প্রায়ই তিনি তাদের মেয়ে মালতী মেরির কাছে প্রিয়াঙ্কার কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )