1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নৈরাজ্য মোকাবেলায় পীরগাছা থানা পুলিশের চেকপোস্টে তল্লাশি জোরদার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নৈরাজ্য মোকাবেলায় পীরগাছা থানা পুলিশের চেকপোস্টে তল্লাশি জোরদার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০২ জন দেখেছেন
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি কেন্দ্র করে দেশে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বিশেষ সর্তকতা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে এই সময়ে কোনো ধরণের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছা থানা পুলিশ চালাচ্ছে তৎপরতা। গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট বসানো এবং চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে নিয়মিতভাবে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কদমতলী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করেন থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম আকন্দ। তার নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে এবং যাত্রীদের পরিচয় নিশ্চিত করে। তিনি বলেন, ‘আগস্ট মাস ঘিরে আওয়ামীলীগের কোনো সন্ত্রাসী যেন এলাকায় নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আমরা সক্রিয় অবস্থানে আছি। অভিযান অব্যাহত থাকবে।’
এই বিশেষ অভিযানে থানার এসআই আব্দুল রাজ্জাকসহ অন্যান্য পুলিশ সদস্যগণও অংশগ্রহণ করেন। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগস্ট মাসজুড়ে এ ধরনের অভিযান চলবে।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিগুলো এই সময়ে দেশে উসকানিমূলক প্রচারণা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে। এ কারণে আমরা বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি এবং সব দিকেই কড়া নজরদারি চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )