1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

চিলমারীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাটে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে ইউপি সদস্য সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০),মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। সকলেই ঢুষমারা থানার বাসিন্দা। পুলিশ জানায়, গতরাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে।

 

এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে। ঢুষমারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )