1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, আহত ১২ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, আহত ১২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় সারের নতুন দোকান উদ্বোধনের মিলাদ মাহফিলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাহাবুদ্দিন (৪৫), পিতা মৃত জোবেদ আলী, বাড়ি পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে এবং শরিফুল ইসলাম (৩৮), বাড়ি মিঠাপুকুর উপজেলায়। জানা গেছে,সাহাবাজ আমতলা বাজারে নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে মাইকের বাশ দোকানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার স্পর্শ করলে বৈদ্যুতিক সংযোগে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং মাইকের ব্যাটারী বিস্ফোরিত হয়।

এতে পুরো দোকান ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে কয়েকজন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। অন্যরা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )