1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় বিএনপির বিজয় মিছিল | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় বিএনপির বিজয় মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন
‎গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে  বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে  কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ‎মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে  কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে  বিজয় র‍্যালীটি বের হয়ে উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া গার্লস স্কুল মোড়ে এক  আলোচনা সভায় মিলিত  হয়।
‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা,সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল, উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমূখ। বিজয় র‍্যালিতে উপজেলা  বিভিন্ন ইউনিয়ন  ও ওয়ার্ড বিএনপি  অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ। অংশগ্রহণ করেন।
‎পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )