1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কোল্ড স্টোরে ডাকাতি মালামাল লুট | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কোল্ড স্টোরে ডাকাতি মালামাল লুট

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ ডাকাতদল দেশ কোল্ড স্টোরে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশের দেশ কোল্ড স্টোরে হানা দেয়।

 

তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোল্ড স্টোরে প্রবেশ করে এবং নিরাপত্তাকর্মী ও লেবারদের হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা কৌশলে স্টোরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলে। ডাকাতরা ৩টি জেনারেটর, ৩টি ইউপিএস, পাওয়ার ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার, ৩৬টি তিন ফুট লম্বা তামার বার, ৫টি সাবমারসিবল পাম্প, ৩টি ব্যাটারি, এসি মেশিন, বিভিন্ন ঘরের তালা ভেঙে মালামাল এবং অফিস কক্ষ থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ লুট করে। লুণ্ঠিত মালামালের মোট আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা বলে জানা গেছে। ডাকাতরা এসব মালামাল দু’টি মিনি ট্রাকে করে নিয়ে যায়।

 

এবিষয়ে মোহনপুুুুর থানার ওসি আতাউর রহমান বলেন, রাত ১ টা হতে চারটার মধ্যে কোন এক এসময় এই ঘটনা ঘটেছে। ভিতরে শ্রমিকদের জিম্মি করে এই ঘটনা ঘটায়। এ নিয়ে পুলিশের তদন্ত কাজ চলমান। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনো মালামাল উদ্ধার করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )