1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সর্বোচ্চ পয়েন্ট নিয়েই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বোচ্চ পয়েন্ট নিয়েই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ।

রাউন্ড রবিন পদ্ধতির প্রথম পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের যুবারা। ওপেনার রিফাত বেগের ফিফটি ও কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

 

আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। রিফাতের ৭৮ বলে ৭৭, ফরিদ হাসানের ৩৮, মোহাম্মদ আবদুল্লাহর ৩৭, আজিজুল হাকিমের ৩৪, দেবাশীষ দেবার ৩৪ ও রিজানের ৩০ রানের কল্যাণে ২৮৪ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে শেল্টন মাজভিতোরেরা ৩টি উইকেট নেন।

 

রান তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না জিম্বাবুয়ে। দলটির হয়ে বেনি জুজে সর্বোচ্চ ৪৭ রান করেছেন। মাইকেল ব্লিগনাটের ব্যাট থেকে আসে ৩০ রান। মার্শাল মাশাভা করেন ১৬ রান। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হাসান ও স্পিন অলরাউন্ডার আজিজুল হাকিম।

গ্রুপপর্বে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচ হেরে পয়েন্টশূন্য থাকল জিম্বাবুয়ে। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবেন বাংলাদেশের যুবারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )