1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেন কে মারপিট করে গুরুত্বর আহত করা সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন,হুমকি, হয়রানিমূলক মামলা এবং হত্যাকান্ডে জড়িত দোষীদের  বিচারের দাবীতে কাউনিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে কাউনিয়া প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায়  কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যমের প্রতিনিধিরা।মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সারওয়ার আলম মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ,সহসাংগঠনিক সম্পাদক  মোকছেদ আলী,আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবীব তুষার ,প্রচার সম্পাদক ও প্রকাশনা আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, মাহাবুব ইসলাম, জাকিরুল ইসলাম মিম, আনোয়ার হোসেন প্রমূখ৷
এসময় বক্তরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাগর-রুনি হত্যার বিচার দাবী করা হয়। পাশাপাশি  সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )