1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৯৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে গঙ্গাচড়া মাল্টিপারপাস কাম অডিটোরিয়ামে ” প্রযুক্তি নির্ভর যুব শক্তি  বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি,, প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান এর সভাপতিত্বে নাজিরুল ইসলাম ও মিশু মনির সঞ্চালনায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারি ও রংপুর ১- আসনের মনোনীত সংসদ সদস্য রায়হান সিরাজী,  উপজেলা কৃষি অফিসার  সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসের মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল এমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম,বি আর ডিবি প্রকল্প কর্মকর্তা বেলাল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন   বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি   ইউনুছ আলী, জাতীয় নাগরিক ঐক্য উপজেলা শাখার  আহ্বায়ক আব্দুল মজিদ , নাগরিক প্রার্টির  আহ্বায়ক  রিফাত উজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপজেলা ম্যানেজার  জিসান, আত্নকর্মী আবু হাসনাত রিপা,যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে প্রায় ৪ হাজার যুবক ও যুব নারীদের মাঝে রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে  ১১ কোটি ৫০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে । এছাড়াও  রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রায় ১৭ হাজার বেকার যুবক ও যুব নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যুব সমাজের দায়িত্ব শেষ হয়ে যায় নি। প্রত্যেকটি ক্ষেত্রে এখনো যে বৈষম্য ও অসংগতি বিরাজমান রয়েছে সেগুলো  নিরসনের ক্ষেত্রে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং সুস্থ রাজনৈতিক ধারা প্রবর্তনে যুব সমাজকে অগ্রনি ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )