1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

গত ৪ আগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে প্রায় ১০ বছর পর একই মঞ্চে দেখা হয় ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। অনুষ্ঠানে কখনও তাদের গলায় শোনা গেছে অভিমানের সুর, আবার কখনও উঠে এসেছে দেবের ফ্লার্টিং। শেষ পর্যন্ত একসঙ্গে নাচতেও দেখা গেছে তাদের।

এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তাতে সমালোচনার নিশানায় পড়েন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।এদিকে গত ১৩ আগস্ট, ছবির মুক্তির আগের দিন দেব ও শুভশ্রী একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে যান। লাল শাড়ি ও পাঞ্জাবিতে তাদের একসঙ্গে দেখে ফের শুরু হয় আলোচনা-সমালোচনা। এর ফলে ফের প্রশ্ন ওঠে রুক্মিণী ও রাজকে নিয়েই।

দেব-শুভশ্রীর এই রিইউনিয়ন তথা মিলনমেলা নাকি ভালোভাবে নেননি- এমনটা ধারণা নেটিজেনদের। সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। বলেন, ‘ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। ২০২৫-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিক ভাবে অনেকটা পিছিয়ে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )