1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাল থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কাল থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

দেশের মৎস্য সম্পদ সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হবে। সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা হবে।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক বিতরণ করা হবে।

এবারের মৎস্য সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোও বিশেষ গুরুত্ব পাচ্ছে। সারাদেশে র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এবারের প্রতিপাদ্য হলো ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি আয়োজন করা হবে। সফল মৎস্য উদ্যোক্তাদের সংবর্ধনা, পোনা অবমুক্তকরণ, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সপ্তাহের সমাপ্তিতে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন শেষ হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সংগঠন, মৎস্যজীবী, উদ্যোক্তা এবং জনগণের সহযোগিতা কামনা করেছে, যাতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সফলভাবে উদযাপিত হয়।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছিল। মন্ত্রণালয় এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )