1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভ্যাম্পায়ার চরিত্রে নওয়াজউদ্দিন, রাশমিকার চমক | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ভ্যাম্পায়ার চরিত্রে নওয়াজউদ্দিন, রাশমিকার চমক

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন

ছবির নাম ‘থামা’। কিন্তু থেমে নেই এক মুহূর্তও। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটি-র ঘন জঙ্গলে। নতুন এই সিনেমাতেই জীবনের অন্য স্বাদের রোম্যান্সে মেতে উঠেছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মন্দানা। একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসার গল্প বলবে এই ছবি।

পরিচালক আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমার শেষ দফার শুটিং হয়েছে উটির ডোডাবেট্টা পিক আর নীলগিরির গভীর জঙ্গলে। এই দফায় শুধু রোমান্টিক মুহূর্ত নয়, বরং ছবির ক্লাইম্যাক্স ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্যেরও শুটিংও রয়েছে।

আর ঠিক এই পর্বেই কাহিনিতে প্রবেশ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি—এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে! তার চরিত্রের উৎপত্তি, ভয়াল অতীত আর এক বিস্মৃত অভিশাপের সূত্র ধরেই সামনে আসবে ছবির গল্পের প্রকৃত মোড়।

সিনেমায় মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। গল্পে আয়ুষ্মানের নাম ‘অলোক’। আলো-আঁধারিতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য। অন্যদিকে, রাশমিকার নাম ‘তারকা’। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌।

নওয়াজউদ্দিন সিদ্দিকীর চরিত্রের নাম হল ‘যক্ষসান’। ভয়াবহ অবতারে দেখা মিলল অভিনেতার। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে ‘রাম গোপাল বাজাজ’-এর চরিত্রে। গল্পে এই চরিত্রের আঁচ ঠিক পাওয়া না গেলেও, প্রথম লুকে পরেশ রাওয়ালের চোখমুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ।

সোমবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে চরিত্রদের প্রথম ঝলক সামনে আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরও বেড়ে গেছে সিনেপ্রেমীদের মাঝে।আদতে কে এই ‘থামা’? কীভাবে জুড়ে গেলেন অশ্বত্থামা? এই প্রশ্ন উঁকি মারছে বহু সিনেমা প্রেমীদের মনে।

আসলে এই সিনেমার ‘থামা’ নামটি এসেছে মহাভারতের অমর চরিত্র ‘অশ্বত্থামা’ থেকে। আর ছবির প্লট? সেখানেও চমক! এক ঐতিহাসিক (অভিনয়ে অযুষ্মান) গবেষণা করতে গিয়ে পৌরাণিক কাহিনির ভেতর ঢুকে পড়েন, যেখানে প্রাচীন বিজয়নগরের ধ্বংসস্তুপে খুঁজে পান এক অসমাপ্ত প্রেম আর এক ভয়াল অভিশাপের ইতিহাস।

এই ছবি চলবে দুই টাইমলাইনে—আধুনিক ভারতের সঙ্গে সঙ্গে দর্শক ডুব দেবেন অতীতের পৌরাণিক কাহিনিতে। ভ্যাম্পায়ারদের ভারতীয় লোককথা, পৌরাণিক ভিত্তি আর ভালোবাসা-আবেগ সব মিলিয়ে ‘থামা’ এক জাঁকজমক পূর্ণ কিন্তু আবেগঘন অভিজ্ঞতা দেবে দর্শকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )