1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছানীন জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগুড়া পাড়া ও হাঁসডোবা বিল ও উন্মুক্ত জলাশয়ে এবং সংযুক্ত খালে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ শত মিটার অবৈধ চায়না দুয়ারি জাল আটক করা হয়।

পরে আটক অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সহ এলাকাবাসীর উপস্থিতিতে ওই অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, মো. শাহ নেওয়াজ, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )