1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় গরু চুরি করতে এসে বিয়াই-বিয়ানি আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

হাতীবান্ধায় গরু চুরি করতে এসে বিয়াই-বিয়ানি আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু চুরি করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক বিয়াই ও বিয়ানি। আটকরা হলেন—কালিগঞ্জ উপজেলার চামটা এলাকার ৩নং ওয়ার্ডের আ. হাকিমের ছেলে জামাল (৩৭) এবং হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজিবর রহমানের মেয়ে মমিনা খাতুন (৩৫)।
বুধবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের মিলন বাজার এলাকায় গরু চুরির সময় তাদের হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোপর্দ করা হয়। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )