1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাস্তবায়ন ছাড়া সুফল মিলবে না, সতর্ক করলেন মুশফিক | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বাস্তবায়ন ছাড়া সুফল মিলবে না, সতর্ক করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম মনে করেন, বিশ্ব ক্রিকেটের তুলনায় অবকাঠামো ও সুযোগ-সুবিধায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। তবে তার আশা, কার্যকর উদ্যোগ নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও উন্নত পরিবেশে বেড়ে উঠতে পারবে।

গতকাল অনুষ্ঠিত ‘শেয়ার এন্ড কেয়ার’ শীর্ষক অনুষ্ঠানের প্রসঙ্গে বুধবার গণমাধ্যমকে মুশফিক বলেন, ‘অনেক ভালো কথা হয়েছে। অবকাঠামো বৃদ্ধির বিষয়ে খেলোয়াড় ও কর্মকর্তারা মত দিয়েছেন। তবে বাস্তবায়ন না হলে এসব আলোচনার কোনো সুফল আসবে না।’

নিজের ক্যারিয়ারের শেষভাগের অভিজ্ঞতা টেনে তিনি আরও বলেন, ‘আমরা তো প্রায় শেষের দিকে। চাই, এমন পরিবেশ গড়ে যাই যেন আগামী প্রজন্ম দেশের যেকোনো জায়গায় গিয়ে খেলতে পারে, ভালো মাঠ ও সুযোগ-সুবিধা পায়।’ বিশ্ব ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে মুশফিক অকপটে বলেন, ‘বিশ্ব ক্রিকেট যতদূর এগিয়েছে, আমরা অনেক পিছিয়ে। সঠিক সাপোর্ট দিতে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )