1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় ছাত্রদল ও সাবেক ছাত্র আন্দোলন সমন্বয়ক গোলাম আজম গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

পাটগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় ছাত্রদল ও সাবেক ছাত্র আন্দোলন সমন্বয়ক গোলাম আজম গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গোলাম আজমকে আটক করা হয়। এ ঘটনায় শাহাদাত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুজনের বাড়ি রসূলগঞ্জ (কোটতলী ৪ নং ওয়ার্ড) এলাকায়। তবে মামলার ১ নম্বর আসামি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মোতু এখনও পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাটগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই করে অভিযুক্তরা। পরে মোবাইলে ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে।
ভুক্তভোগী ব্যবসায়ী শুভ শর্মা জানান, গত ১২ আগস্ট রাতে তিনি প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা ও ব্যবসায়িক মালামাল নিয়ে পাটগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে দোলাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে নগদ অর্থ, একটি ভ্যান গাড়ি, মোবাইল ফোন, বীমা সংক্রান্ত কাগজপত্র ও একটি সাইকেল ছিনতাই করে নেয়। এসময় উপস্থিতদের মারধর করে মোবাইল ফোন ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরদিন (১৩ আগস্ট) থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )