


রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন এবং ওয়ার্ড সভাপতি সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা জামায়াত আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এর সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানি। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক ও রংপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন। এতে বক্তব্য রাখেন প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি / সেক্রেটারীবৃন্দ।
এ সময় এলাকাভিত্তিক সংগঠনের বিভিন্নমুখী সমস্যা তুলে ধরা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু মুসা, হাফেজ আরিফুল ইসলাম ও মাওলানা খাইরুল আমিন প্রমুখ।