1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় পুলিশ ফাঁড়ি এখন প্রভাবশালীর গোডাউন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

খানসামায় পুলিশ ফাঁড়ি এখন প্রভাবশালীর গোডাউন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পন্ডিতপাড়ায় এক সময়ের পুলিশ ফাঁড়ি ও যাত্রীছাউনিটি এখন আর চেনার উপায় নেই। স্থানীয় প্রভাবশালী মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা এটি দখল করে গোডাউন বানিয়ে ফেলেছেন। গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ ফাঁড়ির দরজায় ঝুলছে তালা, জানালাগুলো মোড়ানো হয়েছে পলিথিন দিয়ে।

 

বাইরের অবস্থা দেখে সাধারণভাবে কেউই বুঝতে পারবে না এটি ছিল পুলিশ ফাঁড়ি। চারপাশ থেকে এখন এটি পুরোপুরি একটি গোডাউন বলেই মনে হয়। দখলদারদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা দাবি করেন, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন এবং সেই অধিকারেই তারা এখানে ব্যবসা চালাচ্ছেন। তবে স্থানীয় সূত্র বলছে, সরকারি স্থাপনাটিই জোর করে দখল নিয়ে ব্যবহার করা হচ্ছে।

 

এ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল জানান, স্থাপনাটি যে দখল হয়ে গেছে বিষয়টি আমার জানা ছিল না। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, পুলিশ ফাঁড়ি ব্যক্তি মালিকানাধীন হওয়ার কথা নয়। বিষয়টি অবগত হলাম, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। চেয়ারম্যান ও থানার ওসির সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )