1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

পাপুয়া নিউগিনির উইকেটকিপার-ব্যাটার কিপলিন ডরিগা। দলের অন্যতম অভিজ্ঞ এবং দক্ষ ক্রিকেটার তিনি। জাতীয় দলের জার্সিতে খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এবার তার বিরুদ্ধেই ডাকাতির অভিযোগ আনা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ভোরে যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি দলের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে দ্বীপটিতে ছিলেন।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত পাপুয়া নিউগিনির হয়ে সব মিলিয়ে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ২০২১ এবং ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপেও দলের সদস্য ছিলেন। অভিজ্ঞদের তালিকায় তাই তিনি অন্যতম।

বুধবার সকালে ডরিগাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, তিনি অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি–কার্ক মামলাটিকে গুরুতর উল্লেখ করে রয়্যাল কোর্টে পাঠিয়ে দেন। কোর্ট তার জামিন আবেদন নাকচ করেছে। আপাতত তিনি দ্বীপের কারাগারে রয়েছেন এবং আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে আবার হাজিরা দেবেন। এখনো বিস্তারিত জানা যায়নি কীভাবে তাকে ধরা হলো বা আসলে কী কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুরো প্রক্রিয়া এখনো চলমান।

চলমান চ্যালেঞ্জ লিগে ২৪ আগস্ট সেন্ট মার্টিনে কুয়েতের বিপক্ষে তিনি করেন ১২ রান ও নেন একটি ক্যাচ। এর আগে ২২ আগস্ট সেন্ট সেভিয়ারে ডেনমার্কের বিপক্ষে খেলেন গুরুত্বপূর্ণ ৬৮ রানের ইনিংস ও ধরেন একটি ক্যাচ। তবে ১৪ আগস্ট গার্নসির বিপক্ষে একটি টি–টোয়েন্টি ম্যাচে কাস্টেলে তিনি শূন্য রানে আউট হন, যদিও ফিল্ডিংয়ে একটি ক্যাচ ধরেন। গত বছরের অক্টোবরেও নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে করেছিলেন ২৮ রান এবং কুয়েতের বিপক্ষে ম্যাচে নেন দুটি ক্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )