1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ চ্যাম্পিয়নে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

গঙ্গাচড়া ‘জুলাই ৩৬ গোল্ডকাপ’ চ্যাম্পিয়নে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ জন দেখেছেন
রংপুর স্টুডিয়াম মাঠে অনুষ্ঠিত আন্তঃজেলা  ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ‘- এ গঙ্গাচড়া উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালী , সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা চত্বর থেকে বিজয় র‍্যালী শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার অন্তর্গত আটটি উপজেলা ফুটবল দলের অংশ গ্রহনে  এই প্রতিযোগিতার ফাইনালে গঙ্গাচড়া উপজেলা ফুটবল দল রংপুর সদর উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা লাভে সক্ষম হয়।
কৃতি সংবোধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদ হাসান মৃধা।
প্রধান অতিথি আবু জাফর সংবর্ধনায় উপস্থিত থেকে বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ এবং সৃজনশীল পথে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের অগ্রনী ভূমিকা পালন এবং সার্বিক সহযোগীতা করা প্রয়োজন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন , গঙ্গাচড়ার তরুণরা ফুটবলে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে। আমরা আশা করি তাদের এই দক্ষতা এবং  উদ্যোগ দেশের ক্রিড়াঙ্গনকে সমৃদ্ধ করবে।
এতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপি ,  বাংলাদেশ জামায়াতে ইসলামী , গণঅধিকার পরিষদ,ইসলামী আন্দোলন বাংলাদেশসহ  রাজনৈতিক নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের  নৃত্য ও সংগীত পরিবেশনা বিজয়ের আনন্দকে আরো বাড়িয়ে দেয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )