1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নির্বাচনের আগেই পুলিশে নিয়োগ ও পদোন্নতি: আইজিপি | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নির্বাচনের আগেই পুলিশে নিয়োগ ও পদোন্নতি: আইজিপি

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এসময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সাংবাদিকদের জবাবে সিনিয়র সচিব জানান, লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )