


বাল্যবিবাহ ঘটলে শিক্ষার্থীরা ঝড়ে পড়ে। ফলে সাক্ষরতার হার দিনদিন আরও কমে যায়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাক্ষরতার কোন বিকল্প নেই। একমাত্র শিক্ষকরাই দেশ রক্ষা করতে পারে। সোমবার সকাল ১১ টায় পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে জিবিকে সভাকক্ষে অনুষ্ঠত ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে’ উপর্যুক্ত কথাগুলো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গ্রাম বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এটিএম ফরহাদুজ্জামান। এসময় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বাবলুর রহমান, প্রশিক্ষণ ব্যবস্থাপক আবুল হাসিম, সাংবাদিক আতাউর রহমান, হাবিব ইফতেখার, সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন ফোরাম এর সহকারী শিক্ষিকা শিউলী হাসদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, গ্রাম বিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন। এরআগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর সড়ক প্রদক্ষিণ করে। পরে জিবিকে চত্বর এসে শেষ হয়।