1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে গাছ চাপায় প্রাণ গেল যুবকের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

পাটগ্রামে গাছ চাপায় প্রাণ গেল যুবকের

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন
মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে গাছ কাটার সময় ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। মাথায় গাছ পড়ে প্রাণ হারিয়েছেন রহমত আলী (৪৮) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের একটি গাছ কাটছিলেন কয়েকজন কাঠুরে। হঠাৎ সেটি ভেঙে গিয়ে পাশের একটি সুপারি গাছের উপর পড়ে। মুহূর্তেই সুপারির গাছ ভেঙে বসতবাড়ির সামনে থাকা রহমত আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )