1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরের ইউএনও জিল্লুর রহমানের বদলী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মিঠাপুকুরের ইউএনও জিল্লুর রহমানের বদলী

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০২ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিল্লুর রহমানকে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে সুত্রে, মোঃ জিল্লুর রহমানকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। জিল্লুর রহমান চলতি বছরের ২৪ই জুন মিঠাপুকুরে ইউএনও হিসেবে যোগদান করেন। মাত্র ২ মাস ১৭ দিনে বদলী হলেন তিনি। মিঠাপুকুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করে খুব কম সময় দায়িত্ব পালন করে বদলী হলেন ইউএনও জিল্লুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লিখিত তথ্যমতে ইউএনও জিল্লুর রহমানের স্থলে সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ কে ইউএনওর দায়িত্বভার দেয়া হয়েছে। নতুন ইউএনও যোগদান না করা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ ইউএনওর দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )