1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দেবীগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ উপজেলা বিজয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হারেছ, সাধারণ সম্পাদক আব্দুল বারেক শাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা মহিলা দলের আহবায়ক লিপি আক্তার, সদস্য সচিব সাজেদা আক্তার বানু, সিনিয়র যুগ্ম আহবায়ক মিতু আক্তার, জামিলা খাতুন, ইতি আক্তার, পৌর মহিলা দলের আহবায়ক গোলাপি আক্তার, সদস্য সচিব নিশি আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )