1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে তথ্য অধিকার আইন নিয়ে যুব প্রশিক্ষণ কর্মশালা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

রংপুরে তথ্য অধিকার আইন নিয়ে যুব প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন
রংপুরে তথ্য অধিকার আইন নিয়ে ২ দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১-১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রংপুরের এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রংপুর বিভাগের ৮টি জেলার ২০ জন যুব অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য এবং কর্মশালার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বেলার রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম ও আরটিআই ডেস্কের ভলান্টিয়ার জারিফা জান্নাত। রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল কীভাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করতে হয়, আপিল কীভাবে করতে হয়, কীভাবে তথ্য কমিশনে অভিযোগ করতে হয় এসব বিষয় নিয়ে উপস্থাপনা করেন। তথ্য অধিকার আইনের ওপর বেলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বেলা’র প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন। তথ্য অধিকার আইনের আন্তর্জাতিক দৃষ্টিকোন এবং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ হ্রাসের কৌশল নিয়ে আলোচনা করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসার মো. ফরহাদ আহমেদ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের দলীয় কাজও করানো হয়। তিনটি দলে ভাগ হয়ে তারা তিনটি বিষয়ের ওপর তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন লেখেন। পরে প্রত্যেকটি দল একজন সেগুলো উপস্থাপন করেন।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অন্যতম মাধ্যম। তবে এই আইনের মাধ্যমেও অনেক সময় তথ্য পাওয়া যায় না বলে অনেকে অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )