1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত, পতাকা বৈঠকে ফেরত ভারতীয় তরুণী | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত, পতাকা বৈঠকে ফেরত ভারতীয় তরুণী

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে প্রতারিত হয়েছেন ভারতের জলপাইগুড়ির এক তরুণী। প্রশাসনের উদ্যোগে সাত দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থল বন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়। জানা গেছে, ফেসবুকের মাধ্যমে দেড় বছর আগে লালমনিরহাটের পাটগ্রাম থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবি (২৫) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া মনি (ডাক নাম রিংকি)। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

গত ৬ সেপ্টেম্বর প্রেমিক রবির সহযোগিতায় ও স্থানীয় দালালদের সহায়তায় রিয়া মনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। কিন্তু বাংলাদেশে আসার পর রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে তিনি বিপাকে পড়েন এবং পরে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

রিয়া মনি অভিযোগ করে বলেন, “দেড় বছর প্রেম করার পর রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। কিন্তু এখানে এসে সে বিয়ে করতে অস্বীকার করে। আমি মনে করি, প্রেমের ফাঁদে ফেলে পাচারের উদ্দেশ্যেই আমাকে বাংলাদেশে আনা হয়েছিল। আমি এর বিচার চাই।” পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )