1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পীরগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশের সভাপতিত্বে উপজেলা সদরস্থ কছিমন নেছা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) ওবায়দুল করিম শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু ,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, সদস্য সচিব আ. সালাম, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সহ উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ। এদিকে পীরগঞ্জে বিএনপি’র ওয়ার্ড পর্যায়ের নেতাদের শনিবেোরর এ সভাটি ছিল বেশ উৎসবমুখর ।

সভায় অংশ নিতে দুপুরের পূর্বেই উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৩৫ টি ওয়ার্ড ও পৌর বিএনপি’র ৯টি ওয়ার্ডের দলীয় নেতা কর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হলে সভাস্থল পরিপূর্ণ হয়ে উঠে। সব মিলে সভায় প্রায় ২ সহস্রাধিক দলীয় নেতা কর্মীর আগমন ঘটে। সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হবে। তাই দলের নেতা কর্মীদেরকে মানুষের ভালবাসা অর্জনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে জনগণকে অবহিত করতে হবে। যাতে আগামীর নির্বাচনে দেশবাসী বিএনপির পক্ষে সমর্থন দেন। জনগনের সমর্থন নিয়ে বিএনপি যাতে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )