1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জ সরকারি রউফ ও মহিলা কলেজে নবীনবরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পীরগঞ্জ সরকারি রউফ ও মহিলা কলেজে নবীনবরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি আব্দুর রউফ কলেজ ও পীরগঞ্জ মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের বরণের উদ্দেশ্যে সোমবার নবীন বরন অনৃষ্ঠিত হয়। মহিলা কলেজে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও কলেজটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম।

এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজটির বেশ ক’জন শিক্ষক ও নবাগত শিক্ষার্থীর পক্ষে এক শিক্ষার্থী বক্তব্য রাখেন। এদিকে সরকারি আব্দুর রউফ কলেজের আলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রভাষক প্রকাশ চন্দ্র সাহা, বক্তব্য রাখেন-অধ্যক্ষ আবু বকর সিদ্দিক সরকার,অধ্যাপক লায়লা পারভিন,জাহিদুল ইসলাম রুবেল প্রমুখ। সভায় বক্তারা নবীন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর পরামর্শ দেন।

এ সময় নবাগত ছাত্রীরা প্রতিজ্ঞা করেন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )