1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাপে কাটা বৃদ্ধা ও সাপ হাসপাতালে | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সাপে কাটা বৃদ্ধা ও সাপ হাসপাতালে

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাপের কামড় খেয়ে হাসপাতালে হাজির হয়েছেন সুমিত্রা রানী নামের এক বৃদ্ধা। আশ্চর্যের বিষয় হলো তিনি কামড় দেওয়া সাপটিকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাপটি একটি বয়ামে ভরে নিয়ে হাসপাতালে আসেন তিনি।

 

সুমিত্রা রানী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। বৃদ্ধার ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, দুপুরে তার মা ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পান তিনি। সাপটি কী ধরনের, তা সঠিকভাবে চিনতে না পারায় বয়ামে ভরে সেটি সঙ্গে নিয়ে মাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসেন।

বর্তমানে সুমিত্রা রানীর চিকিৎসা চলছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সাপে কামড়ানো এক রোগী সাপটিসহ হাসপাতালে আসেন। নিশ্চিত হই যে এটি কোবরা (গোখরা) সাপ। সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করি এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। রোগীকে অবজারভেশনে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় হাসপাতালে অ্যান্টিভেনম মজুদ রাখি, যাতে সাপে কাটা রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )