1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নির্বাচনেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে: দুদু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

নির্বাচনেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে: দুদু

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

নির্বাচনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত  প্রতীকী যুবসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।

দুদু বলেন, ‘বাংলাদেশের মতো কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়।’

দুদু বলেন, ‘ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে।’

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )