1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাট জেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হলেন নুর ই আলম সিদ্দিকী | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হলেন নুর ই আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

লালমনিরহাট জেলার প্রাথমিক স্তরের জেলা পর্যায়ের ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নুর ই আলম সিদ্দিকী। তিনি হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম মণ্ডল স্বাক্ষরিত এই স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর ২০২৫ ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে শিক্ষক সমাজের অবদানকে সম্মান জানানো হচ্ছে। এই ধারাবাহিকতায় সহকারী শিক্ষক মো. নুর ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে, প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সনদপত্র যাচাই-বাছাই (৩২টি সনদপত্র দেখান) করেন। বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন ডকুমেন্টারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সুপারিশের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তিনি ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হন। পরবর্তীতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সনদপত্র যাচাই-বাছাই, ডকুমেন্টারি পরীক্ষা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে তাকে জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়।
পরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আট জেলার ৮ জন নির্বাচিত ‘গুণী শিক্ষক’ বিভাগীয় কমিশনার, বিভাগীয় উপপরিচালক এবং সহকারী পরিচালক সনদপত্র যাচাই-বাছাই, ডকুমেন্টারি পরীক্ষা নীরিক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে ‘গুণী শিক্ষকপরীক্ষায় অংশগ্রহণ করেন।

মো. নুর ই আলম সিদ্দিকী দীর্ঘ ১০ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষণপদ্ধতি, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সুস্পর্ক বজায় রেখে, শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )