1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন পুলিশ সার্জেন্ট সোহাগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন পুলিশ সার্জেন্ট সোহাগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ে ডিউটিরত অবস্থায় কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা মালিকের কাছে ফিরিয়ে দিলেন হাতীবান্ধা থানার পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবীর উপস্থিতিতে তার কক্ষে টাকার মালিক আব্দুল হাকিমের হাতে হারিয়ে যাওয়া ৪৪ হাজার টাকা হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকরা।
জানা গেছে, রোববার দুপুরে ব্যবসায়িক কাজে স্থানীয় যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন আব্দুল হাকিম। ব্যাংক থেকে বের হওয়ার পথে ব্যাংকের সামনেই ভুলবশত তার ৪৪ হাজার টাকা পড়ে যায়। এ সময় সেখানে দায়িত্ব পালনকালে টাকা গুলো দেখতে পান হাতীবান্ধা থানার পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী। পরে আশপাশের মানুষদের প্রকৃত মালিককে খুঁজে দেওয়ার আহ্বান জানান তিনি। ঘটনার কিছুক্ষণ পর ব্যবসায়ী আব্দুল হাকিম খবর পেয়ে ওই পুলিশ সার্জেন্টের সাথে যোগাযোগ করেন। এরপর হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কক্ষে তার হাতে টাকা গুলো তুলে দেওয়া হয়।
হারানো টাকা ফিরে পেয়ে আব্দুল হাকিম বলেন, দুপুরে টাকা উত্তোলনের জন্য যমুনা ব্যাংকে প্রবেশ করি। পরে কাজ শেষে বের হওয়ার পথে টাকা গুলো পড়ে যায়। এরপর খোঁজখবর নিয়ে জানতে পারি পুলিশ সার্জেন্ট সোহাগ ভাই টাকা গুলো পেয়েছেন। পরে তার সাথে যোগাযোগ করে টাকাটা হাতে পাই। এতে আমি অনেক খুশি। দোয়া করি, আল্লাহ তাঁকে ভালো রাখুন।
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় টাকা গুলো দেখতে পেয়ে নিজের কাছে রেখে দিই। পরে প্রকৃত মালিক আব্দুল হাকিম আমার সাথে যোগাযোগ করলে থানায় নিয়ে এসে ওসি স্যারের মাধ্যমে তার হাতে বুঝিয়ে দিই। তিনি অনেক চিন্তিত ছিলেন, টাকা ফিরে পেয়ে খুব খুশি হয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, পুলিশ সবসময়ই জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে থাকে। পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরীর কারণে বাংলাদেশ পুলিশ আজ গর্বিত। তিনি আজ অনেক বড় মানবিকতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )