


রংপুরে এক শতাধিক এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। রবিবার দুপুরে নগরীর আনছারী মোড় এলাকায় ইমপ্যাক্ট ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোসা. মনিমুন আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসারআবদুল্লাহ শাহীন ও রংপুর অঞ্চল প্রতিনিধি শামীম রায়হান উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারাদেশে ৪০০ এতিম শিশুদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর অরফ্যান কেয়ার প্রোগ্রোমের আওতায় এসব এতিম শিশুদের মাঝে বিনামূল্যে বছরে ৪ বার ত্রৈমাসিক খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয়।