1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, চিঠি বৈধ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, চিঠি বৈধ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ জন দেখেছেন

বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

এর আগে, আজ দুপুরে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া চি‌ঠির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি কেন অ‌বৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন হাই‌কো‌র্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে ওই আদেশ দেন। বিসিবির জেলা পর্যায়ের এডহক কমিটির চার কাউন্সিলর এই রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে চিঠি দেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল। চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) অনুযায়ী একটি সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার (ক্যাটাগরী-১) ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বোর্ড কর্তৃক সূত্রে উল্লেখিত গত ০১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রেজিস্ট্রার্ড ডাকযোগে বিজ্ঞপ্তি এবং গত ০২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কুরিয়ারযোগে একটি পত্র, কাউন্সিলর মনোনয়ন মূল ফরম এবং গঠনতন্ত্রের কপি বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থার সভাপতি/আহ্বায়ক বরাবর প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও গত ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে কাউন্সিলর মনোনয়ন প্রদানের ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত)-এর আওতায় বিশেষ করে অনুচ্ছেদ ৯.১ এর (ক) এবং (খ) আবশ্যিকভাবে অনুসরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )