1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি-ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কাছে যারা সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।’

 

জাহিদ হোসেন বলেন, ‘গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তিনি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।’

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। এ সময় বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনার পতনের পর তার দেশে আসার পথ খুললেও এখনো আসেননি তিনি। লন্ডন থেকেই দলের কাজ পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )