1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আরও তিন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

আরও তিন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মোট তিন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকটি আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুপুর ১২টা ৪৫ মিনিটে বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকোর সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, প্রধান উপদেষ্টা দুপুর ১টায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের আয়োজনে ‘আমাদের অভিন্ন মানবতার মূল-সকলের জন্যে সর্বত্র মানবাধিকার’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ড. ইউনূস বিকেল ৫টায় আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গে বৈঠক করবেন।

শ্রমিক অধিকার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেয়ার পর তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )