1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা।অভিযানে— অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অপরাধে ইমরান বেকারিকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় লাবনী স্টোরকে ২ হাজার টাকা, হোটেল অস্বাস্থ্যকর রাখা ও মূল্য তালিকা না রাখার দায়ে নিউ ক্যাফে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ এস এম মাসুম উদ দৌলা বলেন, শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ঠেকাতে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। আজকের অভিযানে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এসময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )