1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় টিসিবির সয়াবিন তেল চুরি আটক ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

খানসামায় টিসিবির সয়াবিন তেল চুরি আটক ১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য রাখা ৫১টি ২ লিটার সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

এসময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়। টিসিবি ডিলার মো. রেজাউল করিম বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি রাখা হয়েছিল। ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায় ৫১ বোতল তেল অদৃশ্য। পরে বিষয়টি জানাজানি হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির ঘটনায় জড়িতরা হলরুমের জানালার গ্রিলের পাল্লা সরিয়ে চুরি করেছে। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, টিসিবির তেল চুরির ঘটনায় আটক এক যুবককে গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনা তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )