1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বতীপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এইবারের প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ। সোমবার বেলা ১২টায় উপজেলা সভাকক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. নাজিম উদ্দীন সরকার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলাম, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির ও উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো. রাসেল মন্টু প্রমুখ। বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহরা প্রদর্শন করা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )