


লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড বিষয়ে মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা দেখালেন দুর্দান্ত দক্ষতা ও সাহসিকতার পরিচয়। মহড়ার অংশ হিসেবে আগুনে আটকে পড়া এক “শিশু”কে (নাটকীয়ভাবে) উদ্ধার করার চিত্র উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলা চত্বরে এই মহড়ার আয়োজন করা হয়। এতে দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ, অগ্নিনির্বাপণ প্রক্রিয়া, আহতদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করা হয়। মহড়ার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত অভিযানে “অগ্নিদগ্ধ ভবনের ছাদ” থেকে শিশুটিকে উদ্ধার করা।
মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরা কক্ষ থেকে উদ্ধারকর্মীর বাহুতে শিশুটিকে নিয়ে বেরিয়ে আসার দৃশ্য উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাজহানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, এমন মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন কিন্তু বিশেষ করে বিভিন্ন সরকারী পুকুরগুলো ব্যক্তি দখলে চলে যাওয়ায়,যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে, পানি আনতে ফায়ার সার্ভিস কর্মীরা, বাধাগ্রস্ত হয়ে পড়ে। এজন্য তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন হাট বাজারের পাশে যেসব, সরকারি পুকুর অবৈধভাবে দখল ধরে রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস্য জানান তিনি। শেষে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিরা বলেন, “দুর্যোগ বা দুর্ঘটনা যখনই আসুক, তারা সর্বদা মানুষের পাশে দাঁড়ায় আজকের মহড়া সেটিরই বাস্তব চিত্র।”